‘কালা রে’ দিয়ে ঐশী চমক
দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে অবশেষে নতুন গান নিয়ে ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। অনেক দিন ধরেই ভক্তদের নতুন গানের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন তিনি। অবশেষে গতকাল নিজের ইউটিউব চ্যানেলে ‘কালা রে’ শিরোনামের একটি গান প্রকাশের মাধ্যমে সেই কথা রাখলেন। ‘কালা রে’ গানটির কথা ও সুর করেছেন অমল পাল বাউল। গানটির মিক্স-মাস্টারিং করেছেন ইফতি খায়রুল আলম শুভ। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন ঐশীর স্বামী আরেফিন জিলানী। ....
